CrPC / ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ২০২২ সালের প্রশ্ন

২০২২ সালের প্রশ্নগুলো নিম্নে দেওয়া হলো:

1। (ক) অপরাধ এর সংজ্ঞা দাও এবং অপরাধের উপাদানগুলো বর্ণনা কর। কতিপয় প্রখ্যাত মামলার বিশেষ উল্লেখসহ "সাধারণ ইচ্ছা" ও "সাধারণ উদ্দেশ্য” এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।

(খ) আঘাত কী? কখন তা গুরুতর আঘাতে পরিণত হয়? বলপূর্বক স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি বর্ণনা কর।

2। "আত্মরক্ষার অধিকার" বলতে কী বুঝ? দণ্ডবিধির আওতায় কখন এবং কীভাবে একজন এই অধিকার প্রয়োগ করতে পারে? এই ধরনের অধিকার প্রয়োগের ক্ষেত্রে আইন কি কোন বাধা নিষেধ আরোপ করে? কখন এই অধিকার একজন- (ক) অপ্রকৃতিস্থ ব্যক্তি এবং (খ) নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে প্রয়োগ করা যায়? কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?

3। (ক) অপরাধজনক অনধিকার প্রবেশের সংজ্ঞা দাও। এই অপরাধের উপাদানগুলো উল্লেখ কর এবং এই অপরাধের সর্বোচ্চ শাস্তি কত? "গৃহে অনধিকার প্রবেশ" ও "গৃহভঙ্গের” মধ্যে পার্থক্য দেখাও।

(খ) জালিয়াতি কী এবং মিথ্যা দলিল প্রণয়ন বলতে কী বুঝায়? উদাহরণ দাও। কোন ক্ষেত্রে একজন লোক তাঁর নাম স্বাক্ষর করায় জালিয়াতির দায়ে দোষী হতে পারে? 'ক' জেনেশুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ও ইস্যু করে 'ক' কী অপরাধ সংঘটন করেছে?

 

4। নিম্নলিখিত ঘটনায় 'X' কোনো অপরাধ করেছে কিনা বল:

(ক) 'X' একজন কর্মকার যাকে একদল ডাকাত ধরে নিয়ে তখনি তাঁর জীবন নাশের হুমকি দ্বারা তাকে দিয়ে 'Y' এর বাড়ির তালা খোলায়। ডাকাতদল যাদের সংখ্যা ছিল দশ, 'Y' এর বাড়িতে ঢুকে লুট করে এবং 'Y' এর পুত্রকে হত্যা করে।

(খ) 'X' একজন চিকিৎসক এবং সরল বিশ্বাসে সে তাঁর রোগীকে জানায় যে সে সুস্থ হবে না এবং মারা যাবে; যা শুনে রোগীটি মর্মাহত হয়ে মারা যায়।

(গ) 'X' 'C' কে আঘাত করে এটা জানা সত্ত্বেও যে 'C' একজন সরকারি কর্মচারী এবং তাঁর সরকারি দায়িত্ব পালনে কর্মরত আছে। যদি ঘটনার সময় 'X' 'C' এর অবস্থান সম্পর্কে না জেনে এই ঘটনা ঘটাতো তবে ফলাফল কী হতো?

(ঘ) 'B' কর্তৃক প্রকাশিত বই সম্পর্কে 'X' বলল যে-" 'B' এর বইটি অশ্লীল; 'B' নিশ্চয়ই একজন নোংরা মনের ব্যক্তি"।

5। (ক) বাংলাদেশ দণ্ডবিধিতে কোন কোন অপরাধের উল্লেখ আছে যার জন্য মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনা শাস্তি নেই? আলোচনা কর। বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৩৪ ও ১০৭ ধারার মধ্যে পার্থক্য নির্ণয় কর।

(খ) বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৫১১ ধারা অনুসারে অপরাধ করার জন্য কোন কোন প্রচেষ্টা শাস্তিযোগ্য? প্রচেষ্টার জন্য শাস্তিদানের সমর্থনে এ ধারায় কী কী প্রমাণ করা আবশ্যক?

6। (ক) 'এজহার' এর সাক্ষ্যগত মূল্য কী? ফৌজদারি মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠনের উদ্দেশ্য কী এবং একটি চার্জে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে? একটি চার্জশীট বা ফাইনাল রিপোর্টে কী কী বিষয়বস্তু থাকতে হবে?

(খ) ফৌজদারি কার্যবিধিতে পূর্বের বিচার ঘোষিত দণ্ড বা খালাস কখন নতুন বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে বাধা বলে গণ্য হয় তা উদাহরণসহ আলোচনা কর।

7। (ক) পুলিশী তদন্ত কী? সাম্প্রতিক বা সর্বশেষ সংশোধনী উল্লেখপূর্বক বিচার পর্যন্ত পুলিশী তদন্তের বিভিন্ন স্তরগুলো সংক্ষেপে বর্ণনা কর। চব্বিশ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে কী কার্যপ্রণালি অনুসরণ করতে হবে বর্ণনা কর।

(খ) ফৌজদারি কার্যবিধিতে পুলিশকে অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কী ধরনের ক্ষমতা দেয়া হয়েছে? থানার ভারপ্রাপ্ত অফিসার একটি অধর্তব্য অপরাধ সংঘটনের সংবাদ পেলে তাঁর কী করণীয়? আলোচনা কর।।

8। আপিল কী? কীভাবে ইহা রিভিশন হইতে পৃথক? যে যে অবস্থায় ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডগুলো আপীলযোগ্য নয় তা উল্লেখ কর। খালাস ও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপীল চলে কি?

9। (ক) আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তাঁর বিরুদ্ধে মামলা রুজু করার পদক্ষেপ কী? কখন আদালত একজন অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন? পলাতক ঘোষিত আসামির সম্পত্তি ক্রোকাবদ্ধ হলে তা পুনরুদ্ধারের পদ্ধতি আলোচনা কর।

(খ) পার্থক্য নির্ণয় কর: (ⅰ) আপোষযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধের মধ্যে, (ii) আদালত গ্রাহ্য এবং আদালত অগ্রাহ্য অপরাধের মধ্যে।

10। (ক) ঐসব শ্রেণির অপরাধের কথা আলোচনা কর যার জন্য শুধু বিশেষ ব্যক্তির নালিশের ভিত্তিতে আদালতে মামলা রুজু করা যায়। ফৌজদারি কার্যবিধিতে সাক্ষ্য বিষয়ে বিধিবদ্ধ বিশেষ বিধানগুলো কী কী? আলোচনা কর।

(খ) ফৌজদারি আদালত কর্তৃক কোনো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজিরায় বাধ্য করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে তা আলোচনা কর। বন্ড বাজেয়াপ্ত করতে আদালত কী কার্যপদ্ধতি অনুসরণ করবে তা আলোচনা কর।





 

মন্তব্যসমূহ

Avatar

Lawyer Monir

Online • Ready to Help